বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করবে বিএনপি: সালাহউদ্দিন

আরটিভি নিউজ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০৫:১৩ পিএম


বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করবে বিএনপি: সালাহউদ্দিন
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।  ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জয়লাভের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়ায় হারবাং বাজারে পথসভাকালে এ প্রতিশ্রুতি দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। তবে, গণতন্ত্রপ্রিয় জনগণের দীর্ঘ সংগ্রামে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এমন নির্বাচন প্রয়োজন, যেখানে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এবং বিএনপির নেতৃত্বে একটি শক্তিশালী, সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে।

আরও পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য পরে প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

বিজ্ঞাপন

বিএনপি সরকার গঠন করলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারে দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ বিএনপির আমলেই শুরু হয়েছিল এবং আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই বন্দরটি সম্পূর্ণভাবে চালু হবে। তখন ছয় লেন মহাসড়ক নির্মাণ অপরিহার্য হয়ে উঠবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন শিগগির জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে এবং তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির প্রার্থীরা প্রচারণায় নামবেন। তার মতে, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে মানুষ, আর এই নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ-ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপোষহীন নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে তার সুস্বাস্থ্যও কামনা করেন সালাহউদ্দিন আহমদ।

রোববার সকালে তার নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নুনাছড়ি, নয়া পাড়া, রাখাইন পাড়া, হারবাং বাজার, কালা সিকদার পাড়া,গুদার পাড়া, সওদাগর পাড়া পাহাড়তলী এলাকায় গণসংযোগ করেন বিএনপির এ নেতা।

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission