তফসিল ঘোষণার পর যে বার্তা দিলো এনসিপি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৮:৩৬ পিএম


তফসিল ঘোষণার পর যে বার্তা দিলো এনসিপি
এনসিপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষ ভোট আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন শঙ্কার কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, তফসিল ঘোষণার জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতার অভাব রয়েছে। দলীয় চাপের বাইরে গিয়ে কতটুকু নিরপেক্ষ অবস্থায় এ নির্বাচন আয়োজন করা যাবে—তা নিয়ে সন্দেহ আছে।
 
তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের উদ্দ্যেশ্য ছিল ভোটাধিকার প্রয়োগ করা। সরকারের তিনটি দায়িত্ব ছিল- বিচার, সংস্কার ও নির্বাচন।  সেটা বাস্তবায়ন হওয়ার পথে। আমরা সাধুবাদ জানাচ্ছি।
 
ইসির অবস্থান নিয়ে পাটওয়ারী বলেন, নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা আছে। তবে নিরপেক্ষতার অভাব আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি ও টাকার প্রভাব আশঙ্কা করছি। এ অবস্থায় জনগণকে আহ্বান জানাই, তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন


তিনি বলেন, নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম, কিন্তু সেটা উপেক্ষা করা হয়েছে।
 
সুষ্ঠু ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছারও অভাব আছে বলে মনে করেন এনসিপির এই নেতা।

এ সময় এনসিপিতে আসিফ মাহমুদের যোগদান নিয়ে করা প্রশ্নে নাসীরুদ্দীন বলেন, আসিফ মাহমুদ এনসিপিতে এসে সংস্কারের পক্ষে কাজ করুক এটাই প্রত্যাশা করবো। তবে কারো ব্যক্তি স্বাধীনতা নিয়ে কিছু বলবো না।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission