দুর্নীতি বন্ধ না হলে রাষ্ট্র কাঠামো দুর্বলই থেকে যাবে: তারেক রহমান

আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ১০:৪১ পিএম


দুর্নীতি বন্ধ না হলে রাষ্ট্র কাঠামো দুর্বলই থেকে যাবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দুর্নীতি বন্ধ না হলে রাষ্ট্র কাঠামো দুর্বলই থেকে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে পেশাজীবী পরিষদের আয়োজনে ‘আসন্ন সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশের প্রধান প্রত্যাশা হতে হবে একটি দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। দুর্নীতি ও অনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ না হলে রাষ্ট্র কাঠামো দুর্বলই থেকে যাবে। তাই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি বলেন, শক্তিশালী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং অনিয়ম ও অনায্য সুবিধা গ্রহণের সংস্কৃতির লাগাম টানতে হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যেন একটি ভালো শুরু করতে পারি— সেই লক্ষ্যেই আগামী নির্বাচনকে গুরুত্ব দিতে হবে। যারা নির্বাচনে জয়ী হবে, তাদের প্রথম দায়িত্ব হবে রুল অব ল নিশ্চিত করা। 

বিজ্ঞাপন

তিনি বলেন, সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। সব সময় জনপ্রিয় সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত হবে তা নয়। এ কারণে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।

আরও পড়ুন

রাজনীতিতে জনগণের সঙ্গে সরাসরি সংযোগের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে রাজনীতি করলে জনগণের প্রকৃত সমস্যা বোঝা যায় না। যানজট, দ্রব্যমূল্য, কর্মসংস্থান— এই সমস্যাগুলোকে মানুষ যেন স্বাভাবিক বলে মেনে না নেয়, সেজন্য আমাদের ভাবতে হবে। পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission