হাদিকে গুলির ঘটনায় আটক আরও দুইজন

আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ১১:১৭ এএম


হাদিকে গুলির ঘটনায় আটক আরও দুইজন আটক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের সঙ্গে এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হলো।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে দুই আক্রমণকারী তার ওপর গুলি চালায়। হাদি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। গ্রেফতারকৃতদের মধ্যে মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে পাচারকারী চক্রের দুই সদস্য, অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক,অপর এক নারী রয়েছে। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission