ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর

আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৩:০২ পিএম


ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পল্টন থানায় দায়েরকৃত মামলাটি ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত এই বিভাগ পরিচালনা করবে।

পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, গতকাল রাতে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়। মামলায় একজনকে আসামি করা হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে।

আরও পড়ুন

ওসমান হাদীকে গুলি করার ঘটনা নিয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল ও আসামিদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission