
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য নতুন কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছে বিএনপি। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করবে দলটি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে এই নতুন কার্যালয় উদ্বোধন করা হবে। তবে সংবাদ সম্মেলনে কারা কারা উপস্থিত থাকবেন তা নির্দিষ্ট করে জানা যায়নি।
বিষয়টি নিশ্চত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যে অফিসে সংবাদ সম্মেলন করা হবে সেটা নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হবে।
তবে বিএনপি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুলশান-২ এর ১০/সি রোডের ৯০ বাড়িটি বিএনপির নির্বাচনি কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে।
আরটিভি/কেএইচ



