
রাজধানীর মোহাম্মদপুরে ৩২,৮০০ টাকা ব্যয়ে বেজি ও কুকুর-বিড়ালকে খাবার খাওয়ানোর উদ্যোগ নেন প্রাণীপ্রেমী ‘রুহুল ভাই’ নামের ব্যক্তি। তার এই উদ্যোগটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
তাই এবার প্রাণীপ্রেমী ‘রুহুল ভাই’ এর পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিএডব্লিউএ) এর প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় রুহুল ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবে সংগঠনের একটি প্রতিনিধি দল।
সেই দলে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
আরটিভি/এসআর



