ওসমান হাদির পক্ষে শ্রদ্ধাঞ্জলি দিলেন আসিফ মাহমুদ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৮:১১ পিএম


ওসমান হাদির পক্ষে শ্রদ্ধাঞ্জলি দিলেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দেশে থাকলে এবং সুস্থ থাকলে বিজয় দিবসের দিনে অন্যান্য শ্রেণি-পেশার মানুষের মতো হাদিও যেতেন সাভারের স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু তিনি এই মুহূর্তে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিছানায় সংকটাপন্ন অবস্থায় চিকিৎসারত। তবে শহীদ বেদীতে ওসমান হাদির নামেও একটা পুষ্পাঞ্জলী দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় স্মৃতিসৌধে নিজের নামে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পক্ষেও শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন।

Web-Image

বিজ্ঞাপন

এ সময় তার পেছনে বেশকিছু নেতাকর্মীও ছিলেন। যাদের হাতে উই আর হাদি লেখা পোস্টার-প্ল্যাকার্ডও ছিল। 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে ফেরার পথে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। আরও উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছে সরকার।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission