প্রাণীপ্রেমী রুহুল ভাইয়ের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১০:৩২ পিএম


প্রাণীপ্রেমী রুহুল ভাইয়ের পাশে দাঁড়ালেন তারেক রহমান
প্রাণীপ্রেমী রুহুল ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রাণীপ্রেমী রুহুল ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে প্রাণীপ্রেমী রুহুল ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছে সংগঠনের একটি প্রতিনিধি দল।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আদনান আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রসঙ্গত, রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ৩২ হাজার ৮০০ টাকা খরচ করে বেজি ও কুকুর-বিড়ালকে খাওয়ানো প্রাণীপ্রেমী রুহুল ভাইয়ের বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission