৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক: দুদু

আরটিভি নিউজ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০২:০৭ পিএম


৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক: দুদু
বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু। পুরনো ছবি

১৯৭১ সালের ঘাতক এবং ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য অভিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ’৭১ ও ২৪-এর দুই গণহত্যাকারীর চরিত্র এক। তারা দেশের জন্য ক্ষতিকর। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, একটি মহল বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেন দেশে নির্বাচন না হয়। এই ষড়যন্ত্রের পেছনে যারা আছে, তারা আসলে দেশের শত্রু। 

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন,  নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি। আর এতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ।

বিজ্ঞাপন

এ সময় তিনি যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission