ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হাদি হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে: ইশরাক হোসেন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পিএম

ঢাকা–৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, হাদিকে যারা গুলি করেছে সেই শুটাররা যদি দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকে, তাহলে কূটনৈতিকসহ সব ধরনের চ্যানেল ব্যবহার করে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, সন্ত্রাস দিয়ে কখনো রাজনীতি টিকিয়ে রাখা যায় না। রাজনৈতিক অপ্রাসঙ্গিকতায় পড়েই আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, যা তাদের রাজনীতির চূড়ান্ত পরিসমাপ্তি ডেকে আনছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর সুরিটোলায় রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সুবর্ণ জয়ন্তী ও ছাত্রছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম মুখ, বিগত জুলাই অভ্যুত্থানের একজন অগ্রণী সৈনিক কয়েকদিন আগে ঢাকার একটি আসনে সম্ভাব্য প্রার্থী হতে চেয়েছিলেন। নামাজ শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এই ঘটনা দেখার পর যেকোনো নাগরিকই ভাবতে পারেন আমি তো অনেক সময় একা নামাজ পড়ে বাসায় ফিরেছি, একা হেঁটে চলেছি। তাহলে কি এই পথগুলো এখন আমাদের জন্য বন্ধ হয়ে যাবে?

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল এই কথা আমরা গত ১৭ বছর ধরে বলে আসছি। তাদের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করলে কোনোভাবেই তাদের রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায় না। তারা গণহত্যা চালিয়ে বাংলাদেশে রাজনীতি ও নির্বাচন থেকে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাদের পলাতক, ফাঁসিদণ্ডপ্রাপ্ত নেত্রী দেশের বাইরে বসে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের হত্যার নির্দেশনা দিচ্ছেন এমন অডিও বার্তা আমরা পেয়েছি।

হাদির ওপর হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘এই ঘটনার বিষয়ে বর্তমান সরকার কিংবা ভবিষ্যতে যে সরকারই আসুক, তাদের আন্তরিক প্রশাসনিক পদক্ষেপ আমরা দেখতে চাই। যদি শুটাররা দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকে, তাহলে কূটনৈতিক ও অন্যান্য চ্যানেলের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। আর যদি তারা দেশেই থাকে এবং এখনও গ্রেপ্তার না হয়, তাহলে স্পষ্টভাবে বলতে হবে আওয়ামী প্রশাসনের কোনো সক্রিয় গোষ্ঠী এই ঘটনার সঙ্গে জড়িত এবং তাদের পালাতে সহযোগিতা করেছে।

আরও পড়ুন

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ১৭ বছর ধরে রাষ্ট্রীয় সন্ত্রাস প্রত্যক্ষ করেছে। এখন আওয়ামী লীগ রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ায় তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এমনকি আওয়ামী লীগেরই কিছু বুদ্ধিজীবী এখন স্বীকার করছেন— এই সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে তাদের শেষ কবর রচিত হয়েছে।

রাষ্ট্রের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমরা দেখছি কিছু সন্ত্রাসীকে অর্থ ও নির্দেশনা দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। রাষ্ট্র কী ব্যবস্থা নিচ্ছে, সেটি আমাদের দেখতে হবে। সন্ত্রাসীরা কখনো রাষ্ট্রের চেয়ে বড় হতে পারে না।

পুলিশ ও প্রশাসনিক সংস্কারের প্রশ্ন তুলে বিএনপি নেতা বলেন, আমরা বহুবার বলেছি প্রশাসন ও পুলিশে আওয়ামী লীগের প্রভাব এখনো রয়ে গেছে। আপনারা কী সংস্কার করলেন?

জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রোধ জাগ্রত হতেই পারে, যার চিত্র আমরা গতকাল রাত থেকে দেখছি। কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে। হাদি নিজেও বলেছেন ভাঙচুর বা আগ্রাসনের মাধ্যমে এই সংকটের সমাধান হবে না। আমাদের নিজস্ব সংস্কৃতি, চিন্তা ও শিক্ষার মাধ্যমেই এই লড়াই এগিয়ে নিতে হবে।

শিক্ষাব্যবস্থার উন্নয়নের বিষয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সুরিটোলা স্কুল ভবন পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটিকে আরও উন্নত করে কলেজে রূপান্তরের উদ্যোগ নেয়া যেতে পারে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আমি নিজে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ তারেক রহমানের সঙ্গে কথা বলে এই শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার চেষ্টা করব। নির্মাণকাজ চলাকালে শিক্ষার্থীদের মালিটোলা শহীদ জিয়া স্কুলে সাময়িকভাবে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, যাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের কোনো ভোগান্তি না হয়।

তিনি বলেন, সব রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে পতিত ফ্যাসিবাদী শক্তি যতই অপচেষ্টা করুক, সন্ত্রাস দিয়ে রাজনীতি টিকিয়ে রাখা সম্ভব নয়। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ব ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা প্রতিষ্ঠা করব।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

শাহবাগ থানার বিএনপি ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মামুন আহমেদ, রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিহির কুমার মজুমদার, শাহবাগ থানা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নাজিবউল্লাহ নাজিব, পরিষদের সদস্য সচিব মতিন খান, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নাসীরুদ্দীন দম্পতির আছে ২২ লাখ টাকার গহনা ও নগদ ২৫ লাখ টাকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী  হলফনামায় দেখিয়েছেন তার হাতে বর্তমানে নগদ ২৫ লাখ টাকা আছে। পাশাপাশি স্বামী-স্ত্রী মিলে তাদের ২২ লাখ টাকার গহনা আছে। তিনি জামায়াতে ইসলামীর জোট থেকে ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। হলফনামায় পেশা হিসেবে মার্কেটিং কনসালটেন্ট উল্লেখ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার নামে কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। ২ লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা আয় দেখিয়েছেন। তার হাতে নগদ ২৫ লাখ টাকা এবং স্ত্রীর নামে ৫ লাখ টাকা রয়েছে। হলফনামা অনুযায়ী, ব্যাংকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ৮ হাজার ২৭৫ টাকা জমা আছে, তবে স্ত্রীর নামে আছে ৬ লাখ ১৯ হাজার ৯৮০ টাকা। ৪০ হাজার টাকার ইলেকট্রিক পণ্য ও এক লাখ টাকার আসবাবপত্র আছে। বর্তমানে ৪০ লাখ টাকার সম্পদ রয়েছে। তিনি ব্যাংক থেকে কোনো ঋণ গ্রহণ করেননি। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ২৬ লাখ ৩০ হাজার টাকা বলেও হলফনামা সূত্রে জানা গেছে। আরটিভি/কেএইচ
নাসীরুদ্দীন দম্পতির আছে ২২ লাখ টাকার গহনা ও নগদ ২৫ লাখ টাকা
তারেক রহমানকে মোদির চিঠি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ‘প্রিয় তারেক রহমান সাহেব’ সম্বোধন করে মোদি লিখেছেন, আপনার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। এই গভীর ব্যক্তিগত শোকের সময়ে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক—এই কামনা করি। ‘২০১৫ সালের জুনে ঢাকায় ‘বেগম সাহেবার’ সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা কথা স্মরণ করছি। তিনি (খালেদা জিয়া) ছিলেন দৃঢ় প্রত্যয়ী ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মোদি আরও লিখেছেন, তার (খালেদা জিয়া) মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার অক্ষুণ্ণ থাকবে। আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার দক্ষ নেতৃত্বে তার আদর্শ এগিয়ে নিয়ে যাবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের একটি নতুন সূচনা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি পথপ্রদর্শক আলো হিসেবে কাজ করবে। ‘জাতীয় শোকের এই মুহূর্তে আমার ভাবনাও বাংলাদেশের জনগণের সঙ্গে আছে, যারা তাদের ইতিহাসে অসাধারণ শক্তি ও মর্যাদা প্রদর্শন করেছেন। আমি নিশ্চিত, তারা তাদের যৌথ মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য এবং গভীর জাতীয় ঐক্যের ভিত্তিতে শান্তি ও সম্প্রীতির সঙ্গে এগিয়ে যাবে।’ চিঠির শেষে মোদি লিখেছেন, আবারও আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। এই কঠিন সময়ে আপনাকে ও আপনার পরিবারকে সৃষ্টিকর্তা যেন ধৈর্য ও শক্তি দান করেন—এই প্রার্থনা করি। আপনার ভবিষ্যৎ কাজের জন্যও আমার শুভকামনা রইল। আরটিভি/আরএ
তারেক রহমানকে মোদির চিঠি
নিউজটি প্রত্যাহার করা হয়েছে
বিএনপির অনুরোধের প্রেক্ষিতে নিউজটি প্রত্যাহার করা হয়েছে।
নিউজটি প্রত্যাহার করা হয়েছে
এনসিপি থেকে এবার তাসনিম জারার স্বামীর পদত্যাগ 
ডা. তাসনিম জারার পর এবার তার স্বামী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন। তবে পদত্যাগ করার আগেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে নির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হয়। বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৯টা ৪৬ মিনিটে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনানুষ্ঠানিকভাবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দেন। এর আগে, এদিন সকাল ১১টা ২৪ মিনিটে নির্বাহী কমিটির গ্রুপ থেকে তাকে বের করে দেন সদস্যসচিব আখতার হোসেন। এনসিপির দায়িত্বশীল এক নেতা বলেন, খালেদ সাইফুল্লাহ দল থেকে পদত্যাগ না করেই দল থেকে পদত্যাগ করা তার স্ত্রী তাসনিম জারার নির্বাচনে সহযোগিতা করেছেন। কোনো প্রকার অনুমতিও নেননি তিনি। আমরা আশঙ্কা করছি তিনি এখান থেকে তথ্যও পাচার করতে পারেন। সেজন্য আমরা দলের সদস্যসচিব বরাবর অভিযোগ দিলে তিনি গ্রুপ থেকে বের করেন। পরে তিনি রাতে পদত্যাগপত্র দেন। আহবায়ক বরাবর দেওয়া পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ না করেই খালেদ সাইফুল্লাহ লিখেন, আমি জাতীয় নাগরিক পার্টির সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি। এর আগে, গত শনিবার দল থেকে পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন জমা দিয়েছেন। তাসনিম জারা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন, একই কমিটির সদস্য ছিলেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ। শেষ পর্যন্ত দুজনই এনসিপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন। আরটিভি/এমএ
এনসিপি থেকে এবার তাসনিম জারার স্বামীর পদত্যাগ 
তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ঢাকায় সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোডি উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আরও পড়ুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসানের মৃত্যুতে তারেক রহমানের শোক বিএনপির মিডিয়া সেল সূত্রে জানানো হয়, সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়। আরটিভি/আরএ
তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরও পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ওসমান হাদি: জুমা
হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
শহিদ ওসমান হাদিকে কোনো দলের করা যাবে না: জাবের
হাদির খুনিদের বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ