ভারতীয় দূতাবাসে ‘ঘৃণা জানাতে’ একক পদযাত্রায় রাশেদ প্রধান

আরটিভি নিউজ

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ০৩:২৭ পিএম


ভারতীয় দূতাবাসে ‘ঘৃণা জানাতে’ একক পদযাত্রায় রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান।

ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদে ‘ঘৃণা জানাতে’ গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে একক পদযাত্রা শুরু করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

বিজ্ঞাপন

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড থেকে তিনি এই পদযাত্রা শুরু করেন। উল্লেখ্য, এই স্থানেই এর আগে শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটেছিল।

রাশেদ প্রধান জানান, ভারতীয় নীতির বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে প্রতীকীভাবে তিনি এই কর্মসূচি পালন করছেন।

বিজ্ঞাপন

পদযাত্রাকালে ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে তিনি সঙ্গে একটি কালো গোলাপ বহন করছেন। রাজনৈতিক ভাষায় কালো গোলাপ কর্তৃত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন

রাশেদ প্রধান পদযাত্রার শুরুতে বলেন, হিন্দুস্তান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও হাদির খুনিদের আশ্রয় দিয়েছে। বছরের পর বছর ধরে সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা দিল্লির জন্য ছেলেখেলায় পরিণত হয়েছে। দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের আগ্রাসী মনোভাবের প্রতি আমি তীব্র ঘৃণা জানাতে চাই।

বিজ্ঞাপন

জাগপা মুখপাত্র বলেন, অতীতে একাধিকবার মিছিল সহকারে ভারতীয় দূতাবাসে যাওয়ার এবং স্মারকলিপি বা চিঠি দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু প্রশাসন আতঙ্কিত হয়ে মাঝপথে আটকে দিয়েছে। তাই এবার প্রায় ৮ কিলোমিটার পথ একা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রশাসন বুঝতে পারে একজন নিরস্ত্র ব্যক্তি দূতাবাসের জন্য কোনো হুমকি নন।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission