সিইসির সঙ্গে এনসিপির বৈঠক দুপুরে 

আরটিভি নিউজ

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৭ এএম


সিইসির সঙ্গে এনসিপির বৈঠক দুপুরে 
নির্বাচন কমিশন ও এনসিপির লোগো। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা বৈঠকে অংশ নেবেন। নির্বাচন কমিশন ভবনে আজ দুপুর ১২টায় বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে গানম্যান দেওয়া হয়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission