নানীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত জাইমা রহমান

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০১:০৭ পিএম


নানীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত জায়মা রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং কিছু গুরুত্বপূর্ণ দলের নেতা-কর্মী। 

বিজ্ঞাপন

বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। ভিআইডি লাউঞ্জে তারেক রহমানের শাশুড়ি উপস্থিত ছিলেন এবং দীর্ঘদিন পর জামাইকে পাশে পেয়ে আপ্লুত হন। ভিআইপি লাউঞ্জে তাকে প্রথম ফুলের মালা পরিয়ে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

এর পর জাইমা রহমানের সঙ্গে হাসি-মজায় মেতে ওঠেন। সেই সময় নানীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন জাইমা।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমানের ফ্লাইটটি। সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন বেলা ১১টা ১০ মিনিটে। বুধবার সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে সপরিবারে ঢাকার পথে রওনা দেন তিনি।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি দেশের আকাশে ফিরে আসার অনুভূতি প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন, যেখানে উল্লেখ করেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে কোলাকুলি করে তিনি দেশের মাটিতে ফেরার আনন্দ ভাগাভাগি করেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission