হাদির পাশাপাশি কাজী নজরুলের কবরও জিয়ারত করবেন তারেক রহমান

আরটিভি নিউজ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ১১:৪০ এএম


হাদির পাশাপাশি কাজী নজরুলের কবরও জিয়ারত করবেন তারেক রহমান
হাদির সমাধিস্থলে পৌঁছেছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় জাতীয় কবি কাজী নজরুলের সমাধিও জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নজরুলের সমাধিসৌধের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, জুলাই যুদ্ধের অন্যতম সেনানী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সঙ্গে সঙ্গে কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করবেন তারেক রহমান। এটা নিঃসন্দেহে রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার পরিচায়ক।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিএনপি মহাসচিব বলেন, আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার (তারেক রহমান) আগমন সমীকরণ সহজ করে দিয়েছে। তিনি আসায় জাতীয়তাবাদী দর্শন সামনে এসেছে। জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপর্যুক্ত দর্শন জাতীয়তাবাদ। তারেক রহমান আসায় জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে।

মির্জা ফখরুল বলেন, দেশের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা দেশের জন্য নতুন দিকের সূচনা করবে। আমরা আশাবাদী, নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন নিঃসন্দেহে তারেক রহমান সবচেয়ে বেশি সফলতা লাভ করবেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission