ঝিনাইদহ-৪ আসনের ভোটার হলেন রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০১:৩১ পিএম


ঝিনাইদহ-৪ আসনের ভোটার হলেন রাশেদ খান
ফাইল ছবি

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ভোটার হস্তান্তর করেছেন বিএনপির মনোনিত প্রার্থী মো. রাশেদ খান। শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর তিনি এই আবেদন করলে নির্বাচন কমিশন কর্তৃক তা অনুমোদন করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাশেদ খান। এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা রাশেদ।

এর মধ্য দিয়ে তিনি ঝিনাইদহ-৪ আসনের স্থায়ী বাসিন্দা হলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ ও ভোট দিতে পারবেন।

বিজ্ঞাপন

এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ খানের জন্য একটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সিদ্ধান্ত অনুযায়ী, রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission