এনআইডির জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিলেন তারেক রহমান

আরটিভি নিউজ 

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০১:৩২ পিএম


এনআইডির জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি সংগৃহীত

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পেতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নিজের আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন। এর মাধ্যমে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের নাগরিক হিসেবে তার ডিজিটাল নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

বিজ্ঞাপন

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান আগেই অনলাইনে প্রাথমিক ফরম পূরণ করেছিলেন। আজ সশরীরে উপস্থিত হয়ে তিনি বায়োমেট্রিক তথ্য বা আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান সম্পন্ন করেছেন। এখন থেকে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাঁর এনআইডি নম্বর তৈরি হবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেওয়া তথ্যগুলো এখন কেন্দ্রীয় সার্ভারে থাকা কোটি কোটি তথ্যের সঙ্গে যাচাই করে দেখা হবে। কোনো অমিল না থাকলে দ্রুততম সময়ের মধ্যে তার মোবাইল ফোনে একটি খুদে বার্তা বা এসএমএস পাঠানো হবে। সেই লিংকে ক্লিক করে তিনি নিজেই নিজের এনআইডি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া তিনি চাইলে নির্বাচন কমিশন থেকেও সরাসরি স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

তারেক রহমানের এই এনআইডি গ্রহণ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করার পর সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। এনআইডি পাওয়ার মাধ্যমে তাঁর পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে নাগরিক সব সুযোগ-সুবিধা পাওয়ার পথ আরও সহজ হবে। দুপুরের মধ্যেই তাঁর নিবন্ধনের সব কাজ শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে ইসি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission