জাপা মহাসচিবের পদত্যাগ, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র প্রার্থী হয়ে

আরটিভি নিউজ 

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ১২:৫৪ পিএম


জাপা মহাসচিবের পদত্যাগ, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র প্রার্থী হয়ে
জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব আহসান হাবীব লিংকন। ছবি সংগৃহীত

জাতীয় রাজনীতিতে বড় চমক দিয়ে জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব আহসান হাবীব লিংকন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে ত্যাগের মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে দল ছাড়ার পাশাপাশি কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আহসান হাবীব লিংকন গতকাল শনিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন পোস্টের মাধ্যমে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত মনোনয়ন না পাওয়া এবং দলের ভেতর যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি চরমভাবে হতাশ। তার দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি এবং নিজের দল জাতীয় পার্টি—উভয় পক্ষ থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।

আরও পড়ুন

ফেসবুক পোস্টে লিংকন তার দীর্ঘ রাজনৈতিক জীবনের জেল, জুলুম, হামলা ও মামলার কথা স্মরণ করেন। তিনি লেখেন, বারবার গ্রেপ্তার ও কারাবরণ করার পরও তার প্রতি কোনো পক্ষই ন্যায়বিচার করেনি। এমন পরিস্থিতিতে তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের আদালতের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেন, তার ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা এখন সরাসরি জনগণের রায়ের ওপরই নির্ভর করবে।

বিজ্ঞাপন

সাবেক এই সংসদ সদস্য জানিয়েছেন, আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) তিনি কুষ্টিয়া-২ আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালে তিনি একই আসন থেকে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই আকস্মিক দলত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় কুষ্টিয়ার নির্বাচনী মাঠে নতুন উত্তাপ ছড়িয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission