এবার এনসিপি থেকে সম্ভাব্য এমপি প্রার্থীর পদত্যাগ

আরটিভি নিউজ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ০৫:০৮ পিএম


এবার এনসিপি থেকে সম্ভাব্য এমপি প্রার্থীর পদত্যাগ
ফাইল ছবি

রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরের অস্থিরতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ইতোমধ্যে তাসনিম জারাসহ কয়েকজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এরসঙ্গে যোগ হয়েছেন এনসিপি থেকে ফেনী-৩ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আবুল কাশেম।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না এবং একইসঙ্গে এই দল থেকে পদত্যাগ করেছি। 

‘এই সিদ্ধান্তটি আমি ব্যক্তিগত ও নীতিগত বিবেচনায় গ্রহণ করেছি। সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও লিখেছেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয় এবং কোনো ধরনের দ্বন্দ্বের ফলও নয়। মতাদর্শগত ভিন্নতার কারণে আলাদা হওয়াকেই আমি সঠিক ও দায়িত্বশীল পথ বলে মনে করেছি।

‘আমি আপনাদেরই একজন। আপনাদের ভাই, বন্ধু এবং এই এলাকারই সন্তান। এতদিন যারা আমাকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন— সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একইসঙ্গে, অনিচ্ছাকৃতভাবে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমার ওপর মনঃক্ষুণ্ন হয়ে থাকেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission