সারাদেশের শিক্ষার্থীদের আজ শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

আরটিভি নিউজ

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ , ১২:২২ এএম


সারাদেশের শিক্ষার্থীদের আজ শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের
ছবি: আরটিভি

সারাদেশের শিক্ষার্থী-স্বাধীনতাকামীদের সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে আসার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে এ ঘোষণা দিয়ে অবস্থানস্থল ছাড়ার কথা জানান। 

তিনি বলেন, আগামীকাল দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমি ও আলিয়া মাদরাসা রয়েছে, স্কুল-কলেজ রয়েছে এবং স্বাধীনতাকামী জনগণ রয়েছে, প্রত্যেককে শাহবাগে হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ রইল।

আরও পড়ুন

‘বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। লড়াই কঠোর থেকে কঠোর হবে। ১০টার মধ্যে আজকে শাহবাগ থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি।’

এর আগে, রাত ৮টায় বিভাগীয় শহরগুলোর অবরোধগুলো তুলে নেওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। তাদের ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission