নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক শিবির সভাপতি

আরটিভি নিউজ

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ , ০৫:৫৭ পিএম


নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক শিবির সভাপতি
ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবদুল জব্বার। 

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আবদুল জব্বার তার পোস্টে বলেন, সংগঠনের সিদ্ধান্তে আমি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে  সংসদ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। দেশ জাতির স্বার্থই আমাদের জন্য এখন মুখ্য বিষয়। সংগঠনের সর্বস্তরের ভাই-বোন-শুভাকাঙ্ক্ষী-ছাত্র-যুবকরা নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করেছেন। সত্যিই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন স্বরণ রাখব। আল্লাহ তায়ালা আমাদের সামগ্রিক তৎপরতা কবুল করুন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, ১০ দলীয় জোট প্রার্থী ছোট ভাই অ্যাড. আবদুল্লাহ আল আমিনের জন্য শুভ কামনা রইল।

অ্যাড. আবদুল্লাহ আল আমিন এনসিপির কেন্দ্রীয় নেতা। গতকাল রোববার তিনি ওই আসনে জোটের মনোনয়ন পেয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission