নির্বাচন করবেন না আসিফ মাহমুদ, পেলেন নতুন দায়িত্ব

আরটিভি নিউজ

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ , ০৭:০২ পিএম


নির্বাচন করবেন না আসিফ মাহমুদ, পেলেন নতুন দায়িত্ব
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আসিফ মাহমুদকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও তাকে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

নাহিদ ইসলাম বলেন, এনসিপির যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের জিতিয়ে সংসদে নিয়ে যাওয়ার জন্য তিনি (আসিফ মাহমুদ) কাজ করবেন। 

এসময় আসিফ মহমুদ বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের আরও সংখ্য সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমার সহযোদ্ধাদের নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এ বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয়।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission