বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি এই শোক জানান।
সারজিস আলম লিখেছেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ তায়ালা ক্ষমা আর মর্যাদার চাদরে আবৃত করুন, জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।’
এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আরটিভি/আইএম




