ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। এছাড়া প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনী কার্যক্রম সমন্বয়, কৌশল নির্ধারণ ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে কমিটি সার্বিকভাবে কাজ করবে।

কমিটিতে সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাড. কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না , আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।

আরও পড়ুন

সংশ্লিষ্ট সবাইকে এই কমিটির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করা হয় বিএনপির পক্ষ থেকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ
মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের পক্ষের এক আপোষহীন নেতা। তিনি তার জীবদ্দশায় মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন। ব্যক্তি জীবনেও তিনি সাদামাটা জীবনযাপন করেছেন। তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করে রাজনীতি করা বলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আব হানিফ।
তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ
সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।  তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জুলাই-আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় আসামি তিনি। এসব মামলার মধ্যে হত্যা মামলাও রয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। ডিএমপির উপপুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হতে পারে বলেও জানান তিনি। এদিকে হত্যা ও সহিংসতার মামলার পাশাপাশি দুর্নীতির অভিযোগেও তদন্তের মুখে রয়েছেন সাঈদ খোকন। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ঘটনায় সাঈদ খোকনের ৭৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে। আরটিভি/এসকে
সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর
ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
যে কারণে পদত্যাগ করলেন সংসদ সদস্য ওসমান ফারুক
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয় সূত্রে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি। সে সময়ও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তবে তার পদত্যাগের পেছনে ভিন্ন কারণও থাকতে পারে বলে বিএনপির অভ্যন্তরীণ সূত্রে আলোচনা রয়েছে। দলীয় সূত্রমতে, মন্ত্রিত্ব না পাওয়ায় তার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এ অসন্তোষ থেকেও তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর তিনি আবারও দেশের রাজনীতিতে সক্রিয় হন। আরটিভি/এসকে
যে কারণে পদত্যাগ করলেন সংসদ সদস্য ওসমান ফারুক
সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। 
সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক
আরও পড়ুন
যে কারণে পদত্যাগ করলেন সংসদ সদস্য ওসমান ফারুক
‘দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী’
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বাগমারায় বিএনপির বিক্ষোভ
ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি-যুবদল-ছাত্রদলের কর্মসূচি