ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

৭ জেলায় নির্বাচনি সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫২ এএম
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাত জেলায় নির্বাচনি সমাবেশে অংশগ্রহণ শেষে ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। ওই দিন দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। সর্বশেষ নরসিংদীর সমাবেশে বক্তব্য দিয়ে রাত ৪টার কিছু সময় পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান রাত সোয়া ৪টায় জানান, নির্বাচনি প্রচারণার প্রথম দিনে ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষ করে গভীর রাতে গুলশানের বাসায় ফিরেছেন তারেক রহমান।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় শেষ নির্বাচনি সমাবেশটি করেন তারেক রহমান রাত ৪টার কিছু সময় পরে। সমাবেশ শেষ হওয়ার পর বিএনপি চেয়ারম্যান বাসার উদ্দেশ্যে রওনা হন।

এর আগে, বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা, রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে রাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে শেষ নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান।

নির্বাচনি সমাবেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিমদের সম্মানি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় গোপন বৈঠক করছিলেন আ.লীগ নেতারা, হাতেনাতে ধরা ৪
রাজধানীর আজিমপুর এলাকায় ‘গোপন বৈঠকে’ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।  রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তাররা হলেন— মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।  আকতার হোসেন বলেন, শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।    গ্রেপ্তার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অন্য দুজন রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য। ডিএমপি জানিয়েছে, শুক্রবার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন গ্রেপ্তার ব্যক্তিরা। পরদিন সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। আরটিভি/এসআর
ঢাকায় গোপন বৈঠক করছিলেন আ.লীগ নেতারা, হাতেনাতে ধরা ৪
দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী
পতনের পরও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি। পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ধরনের নাশকতা ও অরাজকতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী
যে ৫ কারণে বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা, জানাল এনডিটিভি 
সত্যিকার অর্থে শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি এখনও বেশ অনিশ্চিতই বলা চলে। এ নিয়ে সম্প্রতি একটি বিশ্লেষণ প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
যে ৫ কারণে বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা, জানাল এনডিটিভি 
আমাকে বিদেশে পাঠানো হয়েছে, দেশের চিকিৎসায় আমি গর্বিত: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, চিকিৎসায় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের দেশেই অনেক ভালো চিকিৎসা হয়।
আমাকে বিদেশে পাঠানো হয়েছে, দেশের চিকিৎসায় আমি গর্বিত: মির্জা আব্বাস
বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর: জহির উদ্দিন স্বপন
আরও পড়ুন
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী