ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিপ্রার্থীকে পুতুলকে কুরুচিপূর্ণ মন্তব্য, স্বতন্ত্র প্রার্থী টিপুকে জরিমানা

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
কড়ইতলায় তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। ছবি: সংগৃহীত

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে নির্বাচনি জনসভায় কুরুচিপূর্ণ মন্তব্য করায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন কড়ইতলায় তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় এ ঘটনা ঘটে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে টিপুকে অর্থদণ্ড করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে মুচলেকাও দিয়েছেন তাইফুল ইসলাম টিপু।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন।

জানা গেছে, শনিবার বিকেলে আজিমনগর রেলস্টেশন এলাকায় নির্বাচনি পথসভার আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু। ওই সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার তার বক্তব্যে আসনটির বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেন। বক্তব্যের ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি সভায় তার একজন সমর্থক অপর একজন নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন- যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এ অপরাধের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। প্রার্থী ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে মুচলেকা দিয়েছেন।

এদিকে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে দলেরই নেতার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জেলা বিএনপি।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের করা কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দলের দায়িত্বশীল পদে থেকে তিনি কোনোভাবেই বিএনপির প্রার্থীর বিরুদ্ধে এমন অশালীন কথা বলতে পারেন না। বিষয়টি আগামীকাল কেন্দ্রে জানানো হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মন্তব্য জানতে নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির শ্রদ্ধা
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির শ্রদ্ধা
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী–সমর্থক।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা
প্রশাসনে আ.লীগের গুপ্তদের রেখে সরকার ভালোভাবে দেশ চালাতে পারবে না: আবু হানিফ
প্রশাসনে আওয়ামী লীগের গুপ্তদের রেখে সরকার ভালোভাবে দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
প্রশাসনে আ.লীগের গুপ্তদের রেখে সরকার ভালোভাবে দেশ চালাতে পারবে না: আবু হানিফ
সাহস থাকলে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে: হাসিনার উদ্দেশে গণপূর্তমন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যর করে বলেছেন, সাহস থাকলে আপনি দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে। 
সাহস থাকলে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে: হাসিনার উদ্দেশে গণপূর্তমন্ত্রী
আরও পড়ুন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির শ্রদ্ধা
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীনগরে যুবদলের বিক্ষোভ
দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ