ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ অপেক্ষা শেষে নিজ পৈতৃক ভিটায় যাচ্ছেন তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশক অপেক্ষার পর নিজ পৈতৃক জেলা ও রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনী জনসভায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এবারই প্রথম বগুড়া-৬ (সদর) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
এদিকে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভার নির্ধারিত স্থান আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাহ সাংবাদিকদের জানান, বগুড়ার মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে বরণ করে নিতে বগুড়া জেলা এখন উৎসবমুখর। বগুড়ার মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত। জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। সেখান থেকে সড়কপথে বিভিন্ন এলাকায় পথসভা শেষ করে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে।

দীর্ঘ নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর এটি তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর। এর আগে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে অনুষ্ঠিত বড় জনসভাগুলোতে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

বগুড়ায় তারেক রহমানের আগমনের খবরে গাবতলী ও সদরের প্রতিটি গ্রাম-মহল্লায় আনন্দের জোয়ার বইছে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসভা সফল করতে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করছে বিএনপি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান, জবাবদিহির আওতায় সংসদ সদস্যরাও
সরানো হচ্ছে সচিবালয়
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী