ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

দীর্ঘ ২০ বছর পর আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি জনসভা করবেন। বিকেল ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে বিকেল সাড়ে ৪টায় রংপরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানের নির্বাচনী সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে তারেক রহমানের রংপুরে নির্বাচনী জনসভা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দলের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব। এরপর তিনি সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী মো. সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম, রংপুর-১ আসনের বিএনপির প্রার্থী মোকাররম হোসেন, রংপুর-২ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার, রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (ভরসা), রংপর-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম রব্বানী।

সংবাদ সম্মেলনে আসাদুল হাবিব বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর রংপুরের মাটিতে তারেক রহমান আসছেন। এ আনন্দের সংবাদ যখন রংপুর বিভাগের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যায়, ভোটার ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ আমরা লক্ষ করছি। আমরা মনে করি, এ জনসভা রংপুরের উন্নয়নের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

আসাদুল হাবিব আরও বলেন, নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষে এই অঞ্চলে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। আগামীকালের জনসভার মধ্য দিয়ে এ জাগরণের বহিঃপ্রকাশ ঘটবে। এ জনসভা যদিও এক দিনের প্রস্তুতিতে আমাদের করতে হচ্ছে, কিন্তু আমরা প্রস্তুত রয়েছি। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এ জনসভাস্থল ছেড়ে গোটা রংপুর শহর জনসমুদ্রে রূপান্তরিত হবে। সমাবেশে রংপুর বিভাগের ৩১টি নির্বাচনি আসনের প্রার্থীরা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে নেতাকর্মীরা আসবেন।

বৃহত্তর রংপুর নিয়ে তারেক রহমানের কাছে বেশ কিছু দাবি জানানো হয়েছে বলে জানান আসাদুল হাবিব। দাবিগুলো হলো— তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলা বিমানবন্দর চালুকরণ, ভারি শিল্প ও গ্যাস সংযোগ, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন, পর্যটনশিল্পের আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ প্রযুক্তিকেন্দ্র স্থাপন, রংপুর বিভাগের প্রতিটি জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানের কারখানা স্থাপন, রংপুর বিভাগের প্রতিটি জেলার সমন্বয়ে এশিয়ান হাইওয়ে তৈরি, রংপুর বিভাগের বন্ধ হয়ে যাওয়া স্থলবন্দরগুলো চালু ও আধুনিকায়ন, রংপুর বিভাগের প্রতিটি জেলা-উপজেলায় শিক্ষা ও চিকিৎসাব্যবস্থার আধুনিকায়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের বীর যোদ্ধা শহীদ আবু সাঈদের নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপন করা।

এদিকে তারেক রহমানের আগমন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ বলেন, জনসভাকে কেন্দ্র করে রংপুর মেট্রোপলিটন পুলিশ যথাযথ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। একজন ভিআইপির নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। সমাবেশস্থলের চারপাশের ভবনগুলোতে সাদাপোশাকে পুলিশসহ গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সার্বিক বিষয়ে যাতে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জরুরি নির্দেশনা যুবদলের
অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে যুবদল।
অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জরুরি নির্দেশনা যুবদলের
সরকারকে দ্বিমুখী প্রোপাগান্ডা মোকাবিলা করতে হচ্ছে: আবু হানিফ 
সরকারকে দ্বিমুখী প্রোপাগান্ডা মোকাবিলা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।  আবু হানিফ তার পোস্টে বলেন, সরকারকে দ্বিমুখী প্রোপাগান্ডা মোকাবিলা করতে হচ্ছে। একদিকে বর্তমানে সংসদে থাকা বিরোধীদল নানা বিষয়ে প্রতিনিয়ত বিভ্রান্তিকর তথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অন্যদিকে জুলাই গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি, পলাতক নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা বিদেশে বসে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে নিষিদ্ধ আওয়ামীলীগ ও বর্তমান বিরোধীদল ঐক্যবদ্ধ। এসব প্রোপাগান্ডা মোকাবিলা করার জন্য সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে প্রোপাগান্ডার বিপরীতে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা, এই কাজ করতে বিলম্ব হলে জনগণের মাঝে ভুল মেসেজ যাবে। আরটিভি/এসএস
সরকারকে দ্বিমুখী প্রোপাগান্ডা মোকাবিলা করতে হচ্ছে: আবু হানিফ 
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই দেশে বসে আছে: গয়েশ্বর
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই দেশে বসে আছে: গয়েশ্বর
জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে হামলার অভিযোগে কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি
আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক