
নির্বাচন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, বিকেল সাড়ে ৫টা ও রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করবে এনসিপি। আর বেলা দুটার দিকে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরাফাত আরও বলেন, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে কথা বলবেন।
আরটিভি/আইএম


