ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মির্জা আব্বাসের চিকিৎসা এভারকেয়ার হাসপাতালেই চলছে। আজ তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা থাকলেও চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হওয়ায় আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না। বিষয়টি তাকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

এর আগে, দুপুরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড। বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

জানা গেছে, শুক্রবার সকালে তার সিটিস্ক্যান করা হয়। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চ্যুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি তখন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হলে সেদিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই দেশে বসে আছে: গয়েশ্বর
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই দেশে বসে আছে: গয়েশ্বর
জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে হামলার অভিযোগে কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলীয় কার্যালয়ে বৈঠকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। 
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
আরও পড়ুন
সংসদে মির্জা আব্বাস, স্বাগত জানালেন স্পিকার
পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস
মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ
দেশে ফিরছেন মির্জা আব্বাস