
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি র্যালি করবে আগামীকাল (মঙ্গলবার)। দুপুর ২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হবে। কাকরাইল, শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড় পর্যন্ত অগ্রসর হবে। জানালেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
--------------------------------------------------------
আরও পড়ুন: গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করতে হচ্ছে: ফখরুল
--------------------------------------------------------
তিনি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় র্যালি করার অনুমতি পেয়েছে বিএনপি। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির র্যালির প্রস্তুতি ছিল। আজ পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি দেয়া হয়েছে।
এর আগে গত শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন:
জেএইচ




