
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা ৩০ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায়। পরদিন শনিবার সন্ধ্যায় হবে কার্যনির্বাহী সংসদের সভা।
জানা গেছে, সম্পাদকমণ্ডলীর সভা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
এরপরদিন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে কার্য নির্বাহী সংসদের সভা আয়োজিত হবে।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানা গেছে।
এসজে




