
ফখরুল যে মিথ্যা বলেন প্রধানমন্ত্রীর এই বক্তব্য সত্য। বিএনপি এখন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে। এতেই প্রমাণিত হয় নেত্রী একটুও অসত্য বলেননি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
কাদের আরও বলেন, জেল হাজতে খালেদা জিয়াকে দেখে এসে সিভিল সার্জন জানিয়েছেন তিনি আগের মতোই আছেন। কিন্তু বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার কথা ছড়াচ্ছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: গাজীপুর-খুলনা সিটি নির্বাচন ১৫ মে
--------------------------------------------------------
ঠাকুরগাঁওয়ের জনসভায় জনতার ঢল দেখেও তারা কি নিবার্চনের বার্তা পাচ্ছেন না। বিএনপির প্রতি এমন প্রশ্ন রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মহাসড়কের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আশুলিয়া সড়কটি গুরুত্বপূর্ণ। তাই চারলেন হওয়ার আগে চলাচলের জন্য সড়কটি সংস্কার করা হচ্ছে।
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জেবি/এসএস




