ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি জামায়াতের নায়েবে আমির তাহেরের

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি জামায়াতের তাহেরের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

তাহের বলেন, আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ তো রাজাকার ছিলাম না, কেউ তো আল-বদর ছিলাম না। উই আর দ্য লিডারশিপ ইন জামায়াতে ইসলাম।

যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, আমার বাড়ি বর্ডারে। যুদ্ধের সময় যারা ইন্ডিয়াতে মাইগ্রেট হতো, তারা আমাদের উঠোনে এসে আশ্রয় নিতো। আমরা তাদের নাস্তা খাওয়াতাম।

আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম, যখন সেনাবাহিনী টহল দূরে থাকত, আমরা তাদেরকে (যারা ইন্ডিয়াতে যেত) গাইড করতাম, তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
‘ঢাকার সব স্থানে হকার বসতে দেওয়া হবে না’
জবিতে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা