মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত সমাবেশের মঞ্চে এসে পৌঁছান। প্রধানমন্ত্রীর আগে সমাবেশস্থলে উপস্থিত হন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরেজমিনে দেখা গেছে, শ্রমিক দিবস পালনে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। শ্রমিক দলের এই আয়োজনে পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মজীবী নারীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে। সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, প্রতিমন্ত্রী আমিনুল হক, হাবিবুর রশিদ হাবিব এবং সালাহউদ্দিন টুকুসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত হয়েছেন।
আরটিভি/এআর




