ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (৪ জুলাই) মালয়েশিয়ায় আলাল ও তার সহধর্মিণী মির্জা আব্বাসের সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎ শেষে আলাল বলেন, মির্জা আব্বাস বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

আরও পড়ুন

আলাল আরও বলেন, মির্জা আব্বাস তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ রমজানে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতির প্রয়োজনে জুলাইযোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের পতনে শিশু থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ—সব বয়সের মানুষ পথে নেমে এসেছিল। জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জাতির প্রয়োজনে জুলাইযোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির
যুবদল নেতা নয়ন / ‘গুলিবিদ্ধ পা নিয়ে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতাম, ফ্যাসিস্ট সরকারের ভয়ে কেউ এগিয়ে আসতো না’
২০১৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়কার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।  তার মতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। এমনকি হাসপাতালে যন্ত্রণায় ছটফট করলেও কেউ এগিয়ে আসার সাহস পেতেন না।  রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৫ সালে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে এসব কথা বলেন তিনি। রবিউল ইসলাম নয়ন লেখেন, হাসপাতালের বেডে হাতে হাতকড়া পরানো এই ছবিটি ২০১৫ সালের। স্বৈরাচারীনি পলাতক শেখ হাসিনার পালিত প্রশাসন আমাকে শর্টগান ঠেকিয়ে গুলি করে সুড়ঙ্গের মতো করে দিয়েছিল। সেখান থেকে আমার ঠাঁই হয় ঢাকা মেডিকেল কলেজের এই বেডে। ‘পায়ে গুলি নিয়ে অনেকটা বিনা চিকিৎসায় মেডিকেলে কী বিভীষিকাময় দিন আমি পার করেছি, সেই সব কথা এখন মনে পড়লে চোখ পানিতে ভিজে যায়। ডাক্তার আমাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। হাসপাতালের বেডে শুয়ে আদিম যন্ত্রণায় ছটফট করতাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভয়ে হাসপাতালের কেউ এগিয়ে আসতে সাহস করত না। যদি তাদের চাকরি চলে যায়।’ ওই কঠিন সময়ে কয়েকজন রাজনৈতিক কর্মীর পাশে থাকার কথাও উল্লেখ করেন যুবদলের এই নেতা। তিনি লেখেন, ‘এই সময় কিছু রাজনৈতিক ছোট ভাই নিয়মিত ঝুঁকি নিয়ে হাসপাতালে এসে আমার খোঁজখবর নিত। পাশে বসে সাহস দিত, পাশে থাকার প্রতিশ্রুতি দিত।’ তাদের মধ্যে ছবিতে থাকা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হুমায়ূন কবির ভূঁইয়া হীরার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। ওই সময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান রবিউল ইসলাম নয়ন। আরটিভি/এসআর
‘গুলিবিদ্ধ পা নিয়ে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতাম, ফ্যাসিস্ট সরকারের ভয়ে কেউ এগিয়ে আসতো না’
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, জামায়াত আমিরের নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমের খাগড়াছড়িতে অবস্থিত গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘটনার নিন্দা জানান তিনি। পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রোববার রাত ৩টার পর ডাকসুর ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে।  তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’ একই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। জামায়াত আমির আরও বলেন, পতিত ফ্যাসিস্টরা একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এসব ঘটনার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে প্রধানত দায়ী করেন তিনি। ডা. শফিকুর রহমান সতর্ক করে লেখেন, এ বিষয়ে সরকার যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আরটিভি/এসআর
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, জামায়াত আমিরের নিন্দা
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাপিয়া সুলতানাকে আটক করা হয়। তিনি ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। পাশাপাশি ঢাকায় বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও বলেন, পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে নিজের ফেসবুক আইডিতে ‘সকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাব’ বলে স্ট্যাটাস দিয়েছিলেন পাপিয়া। আরটিভি/এসআর
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
আরও পড়ুন
জনগণের সমস্যা ও প্রত্যাশা জানতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু: মির্জা আব্বাস
মঈন খানকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস