ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন।

দলীয় সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক
সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘জামায়াতে ইসলামীর একজন নেতার মুখ থেকে একটা উক্তি শুনে আমি ব্যথিত হয়েছি। রাজনৈতিক দল থেকে ষড়যন্ত্রের শিকার হইনি।’
জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক
ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির এই নেতা বলেন, সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে। আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।
ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী
জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক
গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক
আরও পড়ুন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খান
জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আ. লীগ: রিজভী