
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ফুটবলে খেলোয়াড়দের জার্সি বদলের মতো জিয়াউর রহমান তখন অনেককে দল বদলের সুযোগ দিয়েছিলেন। বিএনপিতে আজকে যারা নেতা আছেন তাদের অনেকেই জার্সি বদল করা।
‘শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তিন নেতার মাজার প্রাঙ্গণে জাতীয় গণতান্ত্রিক লীগ এ স্মরণসভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের উন্নয়ন করছেন, যেভাবে তার নেতৃত্বে দেশ বদলে গেছে, সে কারণেই জনগণ ভোটের মাধ্যমেই শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখবেন।
ভারত সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের ভারত সফর অত্যন্ত সফল ও অর্থবহ হয়েছে। শুধু তাই নয় এ সফর আমাদের উৎসাহিত করেছে।
--------------------------------------------------------
আরও পড়ুন : গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড নিলেন শেখ হাসিনা
--------------------------------------------------------
তারেক রহমান দেশের নাগরিক নন এমন মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপি এমন একজনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানালেন যিনি (তারেক রহমান) কিনা দেশের নাগরিকই নন। তার জন্ম হয়েছিল ১৯৬৭ সালে পাকিস্তানের করাচিতে। সুতরাং জন্মসূত্রে তিনি পাকিস্তানের নাগরিক। এ জন্যই তিনি (তারেক রহমান) বাংলাদেশের পাসপোর্ট ত্যাগ করতে পেরেছেন।
আয়োজক সংগঠনের সভাপতি সিরাজুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফজলুল হক, বলরাম পোদ্দার, তাঁতী লীগের সভাপতি সাধনা দাশগুপ্তা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার রানা প্রমুখ।
আরও পড়ুন :
পি




