
সংবিধানের ক্ষমতা অপপ্রয়োগ করে সীমা নির্ধারণের চূড়ান্ত যে সংশোধনী তারা (নির্বাচন কমিশন) ছাপিয়েছেন তা আমরা প্রত্যাখ্যান করছি এবং এ নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানাচ্ছি। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এই জন্য যে, তাদের পক্ষে কোনো নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়।
বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ‘নাগরিক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
--------------------------------------------------------
আরও পড়ুন : ছাত্রী মারধরের ঘটনায় বাঙলা কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত
--------------------------------------------------------
মওদুদ বলেন, ধীরে ধীরে আমরা যতই সাধারণ নির্বাচনের কাছাকাছি যাচ্ছি এই সরকার আরও বেপরোয়া হয়ে উঠছে। যত রকমের কৌশল করা যায়, সেগুলো তারা করছে। যাতে একটা সুষ্ঠু নির্বাচন না হয়। অর্থাৎ একটি অংশগ্রহণমূলক নির্বাচন যাতে বাংলাদেশের মানুষ না পায়। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে এ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তার সমস্ত আয়োজন আমরা দেখতে পাচ্ছি।
তিনি বলেন, আমরা অনেক বার বলেছি এবং আবারও বলছি, নির্বাচন কমিশন যতগুলো পদক্ষেপ নিয়েছে সবগুলো সরকারসমর্থিত প্রার্থীদের জয়লাভ করানোর জন্য। আমরা যারা বিরোধী দলে আছি, আমাদের সমস্ত রকমের অসুবিধা সৃষ্টি করার জন্য।
তিনি আরও বলেন, বাংলাদেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। কিন্তু এ নির্বাচন কমিশন দিয়ে সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর হবে না। সেই জন্য এ নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন আনতে হবে। যারা দলীয় কোনো পক্ষপাতদুষ্ট না হয়ে নিরপেক্ষভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করতে পারবে।
আরও পড়ুন :
এসজে




