
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বেলা ১১ টায় রিজেন্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটে তরিকুল ইসলামকে সিঙ্গাপুর নিয়ে যান তার স্বজনরা।
পারিবারিক সূত্র জানিয়েছে, সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
এর আগেও তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন।
চারদলীয় জোট সরকারের আমলে তথ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তরিকুল ইসলাম।
এসজে




