
একটি বিশেষ দল ইফতার পার্টিতে অহেতু আক্রমণাত্মক ও বিদ্বেষ প্রসূত বক্তব্য দিয়ে যাচ্ছে। মসজিদ বা পবিত্রস্থানে রাজনীতি করা উচিত নয়। তাদের বলবো পবিত্রস্থানে রাজনীতি করবেন না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ(রোববার) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পবিত্র রমজান মাসে সবাইকে সংযমি হওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রমজান হচ্ছে সংযমের মাস। তাই সবাইকে সংযমি হতে হবে।’
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
--------------------------------------------------------
আরও পড়ুন : আমরা কেউ নিরাপদ নই: ফখরুল
--------------------------------------------------------
পরে মন্ত্রী পার্শ্ববর্তী উপজেলা কবিরহাট উপজেলায় পৌর ভবনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি ও পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।
আরও পড়ুন :
জেএইচ




