
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার দুপুরে দেখা গেলো এক অভিনব দৃশ্য। গত দশ বছরে যা কেউ কল্পনা করেনি। সেটাই ঘটেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, বিএনপির সংগঠন ছাত্রদলের দুই শীর্ষনেতা প্রকাশ্যে জড়িয়ে ধরে কোলাকুলি করেছেন। হাস্যোজ্জল মুখে ভাব বিনিময় করেছেন। এ যেন কল্পনারই দৃশ্যায়ন।
ডাকসু নির্বাচন রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজন পরিবেশ পরিষদের বৈঠকে বসে সব ছাত্র সংগঠন। দীর্ঘ ১০ বছর ক্যাম্পাসে না থাকলেও রোববার এই বৈঠকে যোগ দেয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আবুল বাশার। এ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাও করা হচ্ছিল।
------------------------------------------------------------------
আরও পড়ুন : ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের আগে না পরে, দ্বিধাদ্বন্দ্বে ছাত্রসংগঠনগুলো
------------------------------------------------------------------
তবে শঙ্কা উড়িয়ে বৈঠকে যোগ দেয় সব ছাত্র সংগঠন। সকাল সাড়ে ১১টার দিকে আসেন ছাত্রদলের দুই নেতা। বেলা পৌনে ১২টায় বৈঠক শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। নেতারা বেরোচ্ছেন তখন দেখা গেলো বাইরে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী। আর ছাত্রদলের মাত্র ওই দুজন।
এ সময় প্রক্টর গোলাম রাব্বানী রেজিস্ট্রার ভবন থেকে বের করে আনেন দুই ছাত্রদল নেতাকে। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছাত্রদলের নেতাদের বিদায় দিতে এগিয়ে আসেন। বিদায়ী আলাপের মধ্যেই ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এরপরই বিশ্ববিদ্যালয়ের গাড়িতে প্রস্থান করেন ছাত্রদলের শীর্ষ দুই নেতা।
আরও পড়ুন :
এসজে/পি




