
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ তাকে আটক করে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইয়েংর সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি জানান, ‘হাবিব-উন নবী সোহলেকে গ্রেপ্তার করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে।’
আরও পড়ুন :
আরসি/এসএস




