
আইনজীবীদের নিয়ে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে এক সভার আহ্বান করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আজ মঙ্গলবার বিকেল তিনটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ সভা হবে। সভায় আওয়ামী লীগ ছাড়া সব দলের আইনজীবী প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে জয়নুল আবেদীন বলেন- আগে থেকেই এ বিষয়ে আমাদের একটি ঐক্য পরিষদ ছিল। সেটার আহ্বায়ক আমি। আইনজীবীদের নিয়ে ঐক্য গঠনের বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে কথা হয়েছে। সেখান থেকেই আমাকে দায়িত্ব দেয়া হয়েছে এবং আমি সে দায়িত্ব পালন করছি।
তিনি আরও বলেন-‘সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়ে ঐক্য গঠনের প্রক্রিয়া চলছে। ’
আরও পড়ুন :
পি




