
আগামীকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভা করার অনুমতি দিয়েছে ডিএমপি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সকাল সাড়ে ১১টায় জনসভার অনুমতি নিতে পুলিশ কমিশনারের কার্যালয়ে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল যায়।
এদিকে শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান। ২২ শর্তে ঢাকা মহানগর পুলিশ এই জনসভার অনুমতি দিয়েছে।
তিনি বলেন, আমাদেরকে বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জনসভার অনুমতি দেয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামীকালের জনসভা একটি সফল জনসভা হবে। গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখবেন। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে বিএনপির সম্পর্ক কী হবে সে বিষয়েও দিক-নির্দেশনা থাকবে এই জনসভায়।
এর আগে গেল মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছিলেন আগামী ২৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা হবে। এতে অনুমতি পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।
আরও পড়ুন :
এসএস/ এমকে




