
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান ৩০০ নম্বর আসনে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। ৭টি উপজেলা নিয়ে সংসদীয় শেষ আসন বান্দরবান। নির্বাচনকে সামনে রেখে জেলার সর্বত্র চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান সাংসদ পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তবে বিএনপি প্রার্থী চূড়ান্ত না হলেও আলোচিত হচ্ছে জেলা বিএনপি সভাপতি মিসেস ম্যাম্যচিং এর নাম।
এছাড়া পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ থেকে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় তেমন একটা চোখে দেখা যাচ্ছে না।
এ আসনে ভোটার রয়েছে মোট ২ লাখ ৪৬ হাজার ১৮৩ জন। এবারে পুরুষ ভোটার ১ লাখ ২৮ হাজার ২৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৭ হাজার ৫৪ জন।
সাধারণ ভোটারদের মতে, বান্দরবানে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যেই লড়াই হবে। সাধারণ লোকজনের প্রত্যাশা পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতির বন্ধন মজবুত করতে পারবেন এমন জনপ্রতিনিধিকেই ভোট দেবন ভোটাররা।
স্থানীয়রা জানান, পার্বত্য এলাকাবাসীর কাজে আসবে এবং উন্নয়নের চিন্তা চেতনা নিয়ে যেই কাজ করবে তাকেই ভোট দিবে সবাই।
বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতে, বান্দরবানে বিএনপি আগের চেয়ে অনেক শক্তিশালী। এই আসনে কেন্দ্রীয়ভাবে যাকেই ধানের শীর্ষ প্রতীক নিয়ে প্রার্থী দেয়া হবে তার পক্ষে আমরা কাজ করবো। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় এবং জনগণ ভোট দিতে পারে তাহলে এ আসনে বিএনপির প্রার্থী বিজয় নিশ্চিত।
আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতে, সম্ভাব্য প্রার্থী ও বর্তমান সাংসদ পার্বত্য প্রতিমন্ত্রীকে ফের নির্বাচিত করতে চায় তারা। তারা বলেন, বর্তমান সাংসদ পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বীর বাহাদুরকে পুনরায় নির্বাচিত করতে হবে। এখানে মত পার্থক্য থাকতে পারে, তবে দলে কোনও কোন্দল নেই বলেন জানান তারা।
-------------------------------------------------------
আরও পড়ুন : জামায়াত ইস্যুতেই আটকে আছে জাতীয় ঐক্য প্রক্রিয়া
-------------------------------------------------------
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লক্ষ্মী পদ দাশ আরটিভি অনলাইনকে বলেন, বর্তমান সাংসদ ও পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর পার্বত্য এলাকায় কয়েক শত কোটি কাটার উন্নয়ন কাজ করে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছেন। আশা করি বীর বাহাদুর আবারও মনোনয়ন পাবেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর আরটিভি অনলাইনকে জানান, আওয়ামী লীগ দেশের একটি বৃহত্তর ও মহান স্বাধীনতার স্বপক্ষীয় দল। বান্দরবানে আওয়ামী লীগের একক প্রার্থী বীর বাহাদুর এবং নৌকার প্রার্থী হিসেবে সেই নির্বাচন করবে। গত ২৫ বছর ধরেই বান্দরবান আসনে দলের একক প্রার্থী হিসেবে বীর বাহাদুরই বিজয়ী হয়ে আসছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর বিজয়ী হবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা আরটিভি অনলাইনকে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া একাদশ সংসদ নির্বাচনে যাবার প্রশ্নই উঠে না। এ মুহূর্তে দেশনেত্রীর মুক্তির আন্দোলন নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় নিয়েও মাঠে আছি এবং জনগণের সঙ্গে আরও বেশি সম্পৃক্ততা রয়েছে আমাদের। যখনই নির্বাচন হবে আমরা প্রস্তুত আছি।
আরও পড়ুন :
এসএস




