
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) দুর্নীতিবাজ বলেই দেশে ফিরছেন না। এসকে সিনহার দুর্বলতা আছে, তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। ষড়যন্ত্রে সফল হতে না পেরে দেশ ছেড়ে এখন হতাশায় ভুগছেন। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ (রোববার) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নবনির্মিত ‘ওয়ালটন রেফ্রিজারেটরের গ্লাস ডোর ম্যানুফ্যাকচারিং প্রজেক্টের’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটকে জাতীয় ঐক্য বলা যায় না। তাদের কোনও আদর্শ নেই। আদর্শহীন ঐক্য টিকতে পারে না, টিকবে না। নীতিহীনদের দেশের মানুষ গ্রহণ করবে না।
তিনি বলেন, জাতীয় ঐক্য প্রচেষ্টার দাবিগুলোও অযৌক্তিক এবং দেশের সংবিধান পরিপন্থী।
তোফায়েল আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান মোতাবেক। তবে তা হবে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণযোগ্য।
আরও পড়ুন :
জেএইচ




