
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যারা কর্মবিরতি করছে, তাদের আইন সম্পর্কে ধারণা নেই। শ্রমিকরা আইন না বুঝেই কর্মবিরতি করছে।’
রোববার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালে নতুন যোগ দেওয়া বিচারকদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘সড়ক পরিবহন আইন-২০১৮’এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতির মধ্যে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, কঠোর কোনও শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন তৈরি করা হয়নি। তারপরও শ্রমিকরা না বুঝে এই কর্মবিরতি করছে। আমি তাদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানাই।
বিভিন্ন জেলায় মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে জেলায় মামলা হয় সেই জেলায় বিচারকের মামলার শুনানির অধিকার আছে। সেক্ষেত্রে আইনের কোনও ব্যত্যয় ঘটেনি। প্রয়োজনে মামলাটি ঢাকায় ট্রান্সফার করা যেতে পারে।
প্রসঙ্গত, শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রোববার সকাল থেকে শুরু হয়েছে এ কর্মবিরতি।
আরও পড়ুন :
পি




