
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নবগঠিত ময়মনসিংহ বিভাগ জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরকালে ১০৩ টি প্রকল্পের উদ্বোধন ও ৯৩ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এর মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র নদের ওপর প্রস্তাবিত বিভাগীয় শহরের বঙ্গবন্ধু নভোথিয়েটার, স্টেডিয়াম ও পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।
ময়মনসিংহ দেশের অষ্টম বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর বিভাগীয় শহরটিতে এই প্রথম সফর করছেন তিনি।
পরে ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। এরই মধ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এ উপলক্ষে নগরীর প্রতিটি সড়ক ও সড়কদ্বীপ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, তোরণে ছেয়ে গেছে। জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের।
আরও পড়ুন :
জেএইচ




