
আগামীকাল মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা ও বুধবার গণভবনে দ্বিতীয় দফা সংলাপ নিয়ে আলোচনায় বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় মতিঝিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে ব্যারিস্টার মওদুদ ছাড়াও বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী উপস্থিত রয়েছেন।
এছাড়া বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও নঈম জাহাঙ্গীরসহ অনেকের যোগ দেয়ার কথা রয়েছে।
এমসি/এমকে




